পোস্টটির প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ খ্রি.
আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৫ খ্রি.
"সৈয়দ জ্বিন আরিফের অছিয়তনামা"
আমার পরিচয় ও ঠিকানাঃ
নাম ও পিতার নামঃ
সার্টিফিকেটে আমার নাম আরিফ উল্যাহ চৌধুরী। মানুষেরা মুহাম্মদ আরিফ উল্যাহ হিসেবে জানে।
ইতিপূর্বে আমি আমার অনেকগুলো পোস্টের মাধ্যমে জানিয়ে ছিলাম যে, আমার মায়ের বংশ অনুযায়ী আমার নাম এফিডেভিট করে, সৈয়দ আরিফ উল্যাহ রাখবো। কিন্তু এখন এটা প্রমাণিত সত্য যে আমার সাথে এক বা একাধিক বা একদল মুমেনা জ্বিন থাকে, যা আমার পরিচিতজন বা এলাকাবাসী জানে। তাই এখন আমি আমার নাম 'সৈয়দ জ্বিন আরিফ' পছন্দ করছি। সে হিসেবে এ পোস্টে আমার নাম সৈয়দ জ্বিন আরিফ লিখেছি এবং ইনশা'আল্লাহ এফিডেভিট করে বা প্রসেসিং করে আমার জন্য আমি এ নামটিই রাখবো। আমার বাবার নাম মরহুম ডাঃ ছিদ্দিক আহাম্মদ।
ঠিকানাঃ
ডাক্তার ছিদ্দিক আহাম্মদের বাড়ি, গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী সদর, ফেনী।
ভূমিকাঃ
বর্তমানে কিছু মানুষ রোড এক্সসিডেন্টের কারণে মৃত্যূ বরণ করছে বা ঘুমের মধ্যে হঠাৎ মৃত্যূমুখে পতিত হচ্ছে বা অপহরণের শীকার হয়ে মানুষটি হারিয়ে যাচ্ছে বা যে কোন কারণে হঠাৎ মৃত্যু হচ্ছে।
আর এ অবস্থায় তিনি তার সম্পত্তির বিষয়ে বা দেনা পাওনার বিষয়ে বা প্রয়োজনীয় যে কোন বিষয়ে কাউকে হয়তো কিছু বলার বা বলে যাওয়ার সুযোগও পান না বা পাচ্ছেন না।
এছাড়া এ রকমও হয় যে, অনেকের স্বাভাবিক মৃত্যূ হলেও, হয়তো দেখা যায় তার কোন বিষয়েই তিনি কাউকে কিছু বলে যাননি বা লিখে যাননি। বা যেতে পারেননি।
মানুষদের মতো আমারও এ পরিস্থিতি হোক, এটা আমি চাই না।
তাই আমি এ ব্লগটি সৃজন করেছি, যাতে যে কোন মূহুর্তে আমার মৃত্যূ হয়ে গেলেও বা আমি হারিয়ে গেলেও, অন্যান্য জীবীত মানুষেরা বা আপনজনেরা আমার এ ব্লগের মধ্যে প্রকাশিত পোস্ট সমূহের মাধ্যমে, বিশেষ করে এ পোস্টের মাধ্যমে, আমার মনের ইচ্ছা বা আমার নির্দেশিকা বা আমার প্রয়োজনীয়তা বা আমার ওয়ারিশদের প্রয়োজনীয়তা বা সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয়তার বিষয়ে, আমার কোন কথা বা নির্দেশিকা বা পরামর্শ বা অছিয়ত আছে কিনা তা জানতে পারেন।
আমি সব সময়ই চেষ্টা করে যাবো, এ পোস্টের মাধ্যমে, আমার প্রয়োজনীয় বিষয়ে বা আমার দেনা-পাওনার বিষয়ে বা আমার সম্পত্তির বিষয়ে, যদি কোন আপডেট তথ্য থাকে, মানে আমার ওয়ারিশ বা অভিভাবকদের প্রতি বা বিশেষ কারো প্রতি যদি কিছু বলার থাকে, তবে তা তাদের উদ্দেশ্যে বা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে প্রকাশ করতে, অর্থাৎ তাৎক্ষণিক ভাবে লিখে রাখতে।
তার মানে, এখন এবং এ মূহুর্তেই আমার ইন্তেকাল হয়ে যেতে পারে বা আমি হারিয়ে যেতে পারি। এ বিশ্বাসকে মূল্যায়ন করে ও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে, প্রতি মুহূর্তেই আমি ইন্তেকালের জন্যে প্রস্তুতি নিয়ে রাখলাম।
আমি আমার আপনজন ও ওয়ারিশদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা এ পোস্টের ব্লগার লিংকটি ও এ ব্লগ লিংকটি সেভ করে রাখবেন। এবং সময় পেলে ভিজিট করে দেখবেন যে, বর্তমানে আমার পক্ষ থেকে, কারো প্রতি বা কোন কিছুর প্রতি, আমার কোন কিছু বলা আছে কিনা! বা আমার কোন ধরনের অছিয়ত আছে কিনা!!
আর আমার ইন্তেকাল হয়ে গেলে বা আমি হারিয়ে গেলে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো বিশেষ করে আমার এ পোস্টটি ও এ ব্লগের অন্যান্য পোস্ট সমূহ দেখে এবং সে অনুযায়ী আশা করি আপনারা আমার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় সমাধান দেবেন বা প্রয়োজনীয় ব্যবস্থা দিবেন।
তাই এ উদ্দেশ্যে, আপনাদের প্রতি বা সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের প্রতি, আমার পক্ষ থেকে এ অনলাইন ব্লগের মাধ্যমে সম্ভবমত প্রয়োজনীয় অছিয়ত প্রকাশ করে গেলাম বা করতে থাকলাম ও যা আমার ইন্তেকাল পর্যন্ত চলমান বা অব্যাহত থাকবে ইনশা'আল্লাহ। এবং সুযোগ পেলেই বা প্রয়োজন হলেই আপনাদেরকে এ ধরনের প্রয়োজনীয় বা জরুরী বিষয়ে আপডেট তথ্য জানাবো, মানে এ পোস্টের মধ্যে বা এ ব্লগে লিখে রাখবো ইনশা'আল্লাহ!
আমার অছিয়ত সমূহঃ
আমার বর্তমানকার বিদ্যমান অছিয়ত সমূহ নিম্নরূপঃ-
১। আমার অভিভাবক বা ওয়ারিশগণের প্রতি অছিয়তঃ
1। আমার যদি ইন্তেকাল হয়ে যায় বা আমি যদি হারিয়ে যাই, তাহলে আমার অভিভাবকগণ বা ওয়ারিশগণের প্রতি আমার অছিয়ত হচ্ছে, আপনারা আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে আমার সমিতির যে অফিসঘরটি রয়েছে তা বিক্রি করে, আমার কাছে এখনো যারা এ সমিতিতে সঞ্চয়কৃত টাকা পাবে, প্রথমে তা পরিপূর্ণ ভাবে পরিশোধ করবেন। ও তাদের থেকে বা তাদের ওয়ারিশগণ থেকে আমার জন্য মাফ লয়ে দিবেন। যেহেতু তাদের টাকা আমি অনেকদিন দিতে পারিনি, তাই অবশ্যই তাদের থেকে মাফ লয়ে দিবেন। তবে তাদেরকে কখনোই কম দিতে চেষ্টা করবেন না; মদ্রাস্ফীতী ও সময়ের ব্যবসায়িক বিবেচনায় তাদেরকে অবশ্যই পোষায়ে দিতে চেষ্টা করবেন এবং পোষায়ে দিবেন। আমার কাছে সমিতির টাকা কে কত পাবে তা দেখতে এখানে ক্লিক করুন।
তাদের সকলের টাকা সম্পূর্ণ পরিশোধের পর, যদি আমার অন্যান্য আরো পাওনাদার থাকে বা আমার অন্যান্য আরো যে কোন ধরনের ঋণ থাকে তবে তা পরিশোধ করবেন।
তাদের সকলের টাকা পরিশোধ করার আগে, মানে আমার ঋণ পরিশোধের আগে আমার ওয়ারিশগণ এ টাকা থেকে, মানে এ অফিস ঘর বিক্রয়ের টাকা থেকে এক টাকাও পাবে না।
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, সমিতিতে মানুষের বা সদস্যস্যদের জমাকৃত সঞ্চয় না দিয়ে, আমার অন্যকোন প্রয়োজন যত বড়ই হোক, এ ধরনের যে কোন প্রয়োজনের জন্য সমিতির অফিস ঘরের প্রয়োজনে নির্মিত এ অফিস ঘরটি ও এর জায়গাটুকু কখনোই বিক্রি করা যাবে না। এবং সমিতির পাওনা সমূহ পরিশোধের উদ্দেশ্যে যদি এ ঘরটি বা এর জায়গা সহ যদি বিক্রী করা হয়, তবে কখনোই আমার সমিতির পাওনা সম্পূর্ণ পরিশোধের আগে আর অন্যকোন খরচ করা বা অন্য কারো পাওনা মিটানো যাবে না।
আমার অন্য কোন বিকল্প ব্যবস্থা না হলে, তাহলে আমি এ ঘরটি রেখেছি বা নির্দিষ্ট করেছি আমার নিকট মানুষের দেনা পাওনা গুলো বিশেষ করে সমিতির দেনা-পাওনা গুলো শোধ করতে।
আশা করি আমার অভিভাবক ও ওয়ারিশ হিসেবে আপনারা আমার এ অসিয়তটি মেনে চলবেন।
এবং সম্মিলিত ভাবে আমার কাছে কে কে বা কারা কারা বা কোন্ কোন্ প্রতিষ্ঠান টাকা পাবে, মানে সব মিলিয়ে আমার দেনাদার ও পাওনাদার কে বা কারা এবং তাদের দেনা ও পাওনার মোট পরিমাণ মোট কত বা কত করে, তা
ও মনোযোগ দিয়ে পড়ে নেয়ার জন্য এবং সেভাবে ব্যবস্থা নেয়ার জন্য আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি।
(এ মুহুর্তে আর কোন গুরত্বপূর্ণ অছিয়ত আমার নেই।)
ধন্যবাদ সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।
ষপনটঠ ফফটঁটছ পফটট

0 Comments