Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জনাব সৈয়দ জ্বিন আরিফের দেনা পাওনার পরিপূর্ণ বিবরণ

'বিসমিল্লাহির রাহমানির রাহীম'


পোস্টটির প্রকাশকালঃ

আপডেটঃ

 "সৈয়দ জ্বিন আরিফ এর কাছে যারা টাকা বা আমানত পাবেন ও তিনি যাদের কাছে পাবেন, এ বিষয়ে তার জীবনের পরিপূর্ণ হিসাব"

আমার পরিচয় ও ঠিকানাঃ

নাম ও পিতার নামঃ 

সার্টিফিকেটে আমার নাম আরিফ উল্যাহ চৌধুরী। মানুষেরা মুহাম্মদ আরিফ উল্যাহ হিসেবে জানে।

ইতিপূর্বে আমি আমার অনেকগুলো পোস্টের মাধ্যমে জানিয়ে ছিলাম যে, আমার মায়ের বংশ অনুযায়ী আমার নাম এফিডেভিট করে, সৈয়দ আরিফ উল্যাহ রাখবো। কিন্তু এখন এটা প্রমাণিত সত্য যে আমার সাথে এক বা একাধিক বা একদল মুমেনা জ্বিন থাকে, যা আমার পরিচিতজন বা এলাকাবাসী জানে। তাই এখন আমি আমার নাম 'সৈয়দ জ্বিন আরিফ' পছন্দ করছি।  সে হিসেবে এ পোস্টে আমার নাম সৈয়দ জ্বিন আরিফ লিখেছি এবং ইনশা'আল্লাহ এফিডেভিট করে বা প্রসেসিং করে আমার জন্য আমি এ নামটিই রাখবো। আমার বাবার নাম মরহুম ডাঃ ছিদ্দিক আহাম্মদ।

ঠিকানাঃ

ডাক্তার ছিদ্দিক আহাম্মদের বাড়ি, গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী সদর, ফেনী।

ভূমিকাঃ

বর্তমানে সাধারণত একজন মানুষ যখন মারা যায়, তথা ইন্তেকাল করে, তখন তার কাছে মানুষেরা কে কী পাবে অথবা তিনি কার কাছে কী পাবেন, এ বিষয় গুলো অন্যান্য জীবীত মানুষদের নিকট থাকে অজ্ঞাত বা অজানা। 

তাছাড়া অনেক সময় মানুষ রোড এক্সসিডেন্টের কারণে বা ঘুমের মধ্যে অথবা স্ট্রোক করে অথবা অজানা কোন কারণে অসুস্থ হয়ে অথবা প্রতিপক্ষ কর্তৃক বা দূর্বৃত্ত কর্তৃক বা রাজনৈতিক কারণে বা ডাকাতদল কর্তৃক মারণাস্ত্রের আঘাতে হঠাৎ মৃত্যূর শীকার হয়ে থাকেন বা অপহরণ হয়ে মানুষটি হঠাৎ হারিয়ে যায়। 

আর এ অবস্থায় তার অভিভাবক, আপনজন, ওয়ারিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ তার দেনা পাওনা নিয়ে পড়েন বিপাকে অথবা এ সিস্টেমে বা এমতাবস্থায় বা এ রকম পরিস্থিতিতে ন্যায্য হকদারগণ, তাদের সঠিক হক পাওয়ার বা হকদারদের ন্যায্য দাবীকে ভেরিফাই করার, অথবা মানুষটি যদি নিজেও কারো কাছে কোন কিছু পাওয়ার অধিকারী হন, তবে তা তার অভিভাবক ও ওয়ারিশগণের জানার কোন সুযোগ থাকে না। 

আবার অনেক সময় তিনি অক্ষম হওয়ার মুহূর্তে, কাউকে কোন কিছু বলার বা লিখে যাওয়ার হয়তো সময় বা সুযোগও পান না। কিংবা বলতে চাইলেও, কিন্তু হঠাৎ করে হয়তো তার সক্ষমতা রহিত হয়ে যায়।

এছাড়া এ রকমও হয় যে, অনেকের স্বাভাবিক মৃত্যূ হলেও, হয়তো দেখা যায় তার কোন বিষয়েই তিনি কাউকে কিছু বলে যাননি। বা যেতে পারেননি।

মানুষদের মতো আমারও এ পরিস্থিতি হোক, এটা আমি চাই না। 

তাই আমি এ ব্লগটি সৃজন করেছি, যাতে আমার মৃত্যূ হয়ে গেলেও (হঠাৎ হোক বা স্বাভাবিক ভাবেই হোক) বা আমি হারিয়ে গেলেও, অন্যান্য জীবীত মানুষেরা বা আমার অভিভাবক ও ওয়ারিশগণ বা আপনজনেরা যেন আমার জীবনের টোটাল দেনা-পাওনার বিষয়ে তাৎক্ষণিক ভাবে এবং যে কোন অণুক্ষণেই যেন জানতে পারেন।

মানে, মানুষের ইন্তিকাল যে, যে কোন মূহুর্তে হতে পারে, এ চিরন্তন সত্যকে চিরবিশ্বাস করে ও গুরুত্ব দিয়ে, আমি আমার দেনা-পাওনার মতো মানুষের জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়ার ব্যবস্থা করে, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকলাম।

তাই, আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাবো, এ পোস্টের মধ্যে, আমার লাইফের সকল দেনা পাওনার বিষয়ে আপডেট তথ্য যদি থাকে, তবে তা আমার অভিভাবক ও ওয়ারিশগণকে  বা আপনজনদেরকে বা সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গগণকে এ পোস্টের মাধ্যমে প্রকাশ করতে। 

এ লক্ষ্যে যখনই আমার কাছে কেউ টাকা বা অন্য কোন অর্থ বা সম্পদ বা যে কোন কিছু যদি পাওয়ার সঠিক হকদার হয়, কিন্তু আমি তাকে বা তাদেরকে উপস্থিত তা দিতে পারিনি বা পারছিনা; যদি এমনটি হয়; তাহলে ইনশা'আল্লাহ, আমি তৎক্ষণাত তা এবং আমার দেনা পাওনার বিষয়ে যদি কোন আপডেট তথ্য থাকে, তবে তা এ পোস্টের মধ্যে লিখে রাখবো। এবং আমি পাওয়ার সঠিক হকদার হলে সেটিও লিখে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে রাখবো!

অতএব, আমি আমার আপনজন ও ওয়ারিশদেরকে বা সংশ্লিষ্টদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো যে, আপনারা এ পোস্টের ব্লগার লিংকটি ও এ ব্লগ লিংকটি সেভ করে রাখবেন। এবং সময় পেলে ভিজিট করে দেখবেন যে, আমার বর্তমান অবস্থা কী! অর্থাৎ বর্তমানে আমার কাছে কেউ টাকা বা কোন কিছু পাবে কিনা! বা আমি পাবো কিনা!

এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে, দেনা-পাওনার মতো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমি পার্সোনাল সাবজেক্ট বলে, বা এতে আমার প্রাইভেচি লেস হচ্ছে বা পার্সোনালিটি বিনষ্ট হচ্ছে বা আমি অপমাণিত হচ্ছি বা হতে পারি, এসব বলে গোপন রাখতে চাইনা। যেহেতু আমার, জ্বিন জাতির ও আল্লাহর পরিচয় দেয়াই আমার প্রধান কাজ; তাহলে যদি সবকিছু গোপনই রাখি, তবে পরিচয় দিলাম আর কী! তাছাড়া আমি ক্রিমিনাল বা দুষ্ট গোছের কোন লোক নই যে, আমাকে এসব গোপন রাখতে হবে!

আবার উপরে আমি আপনাদেরকে একটি বিষয়ে ইঙ্গিত দিয়েছি যে, কিছু কিছু মানুষ হঠাৎ হারিয়ে যায়! দেখুন, আমি কিন্তু আমার জ্বিন থেকেও এ জাতীয় কোনকিছুর ইঙ্গিত পাইনি যে, তারা আমায় গোপনে কোথাও বা তাদের দেশে নিয়ে যাবে। ইনশা'আল্লাহ, আমি উমর (রাঃ) এঁর অনুরূপ চরিত্রের  মানুষ! তাই দ্বীন বা দুনিয়ার প্রয়োজনে যদি হিজরতও করার প্রয়োজন পড়ে, তবুও আমি আপনাদের সবাইকে জানিয়ে প্রকাশ্যেই করবো! সুতরাং কোন প্রতিপক্ষ দ্বারা বা কোন কারণে জ্বিন দ্বারা বাধ্য না হলে, বা এ কারণে আমি জানাতে অক্ষম না হলে, তাহলে আপনাদেরকে না জানিয়ে ও আমার স্বইচ্ছায় গোপনে কোথাও চলে যাওয়ার বা অন্যত্র হিজরত করার কোন সুযোগ বা কোন সম্ভাবনাই নাই। এমন কোন কাজ আমি করবো না। যা করবো সব আপনাদেরকে জানিয়ে শুনিয়ে যৌক্তিকতার আলোকেই করবো। বিষয়টি মনে রাখবেন।

আর আমার ইন্তেকাল হয়ে গেলে সংশ্লিষ্ট সবাই আমার এ পোস্টটি ও এ ব্লগের অন্যান্য পোস্ট সমূহ দেখে আশা করি প্রয়োজনীয় সমাধান দেবেন ও নিবেন এবং আমায়, আমার পরিবার এবং আমার সাথে সংশ্লিষ্ট বা আমার অধীনস্থ সবকিছুকে সেভ করবেন। 

ইনশা'আল্লাহ এ পোস্টটি ও এ ব্লগটি আমার ইন্তেকাল পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করবো এবং বিশেষ কোন সমস্যা না হলে, তাহলে অব্যাহত রাখবো!

বর্ণনাঃ

নিম্নে আমার এ বিষয়ক তথ্য সমূহ তুলে ধরলামঃ-

১। ব্যক্তিগত ও পারিবারিক ভাবে যারা আমার কাছে, মানে জনাব সৈয়দ জ্বিন আরিফের কাছে টাকা বা অর্থ বা অন্যান্য কিছু পাবেন, তাদের নাম, পরিচয়, সম্পর্ক, ঠিকানা ও ফোন নাম্বার এবং তাদের প্রাতব্য টাকা বা অর্থ বা সম্পদের পরিমাণ ও বিবরণ নিম্নরূপ-

বর্তমানে (১৮/১১/২০২৫) ব্যক্তিগত ভাবে আমার কাছে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোন দোকানদার বা যে কেউ কোনরূপ টাকা-পয়সা, জায়গা-জমি বা স্বর্ণ-অলংকার বা কোন কিছুই পাবে না।

২। ব্যক্তিগত ও পারিবারিক ভাবে জনাব সৈয়দ জ্বিন আরিফ যাদের কাছে টাকা বা অর্থ বা অন্যান্য কিছু পাবেন, তাদের নাম, পরিচয়, সম্পর্ক, ঠিকানা ও ফোন নাম্বার এবং পাওনা টাকা বা অর্থ সম্পদের পরিমাণ নিম্নরূপ-

বর্তমানে (১৮/১১/২০২৫) ব্যক্তিগত ভাবে আমি কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোন দোকানদার বা যে কারো কাছে কোনরূপ টাকা-পয়সা, জায়গা-জমি বা স্বর্ণ-অলংকার বা কোন কিছুই পাবো না।

প্রাতিষ্ঠানিক ভাবে জনাব সৈয়দ জ্বিন আরিফের দেনা পাওনা সমূহের বিবরণ-

আমার কাছে যেসব প্রতিষ্ঠানের দেনা পাওনা রয়েছে তার বিবরণ ও পরিমাণ ধারাবাহিক ভাবে নিম্নে উল্লেখ করছিঃ

১। আমার নিজের আরম্ভ করা এবং পরবর্তীতে আরম্ভের প্রায় ৭/৮ বছর পর বন্ধ করে দেয়া বন্ধন ইসলামী সমিতির দেনা পাওনার হিসেবে এখনো (১৮/১১/২০২৫) এ সমিতির সদস্য ও সংশ্লিষ্টজনেরা অনেকগুলো টাকা পাবে। এবং আমিও অল্প কিছু টাকা পাবো।

এখানে ক্লিক করে

আমার এ দেনা-পাওনা সমূহ দেখতে পারেন।

আমার এ দেনা-পাওনা সমূহ কে দিবে এবং কেন ও কিভাবে দিবে, তা আমি সুস্পষ্ট ভাবে লিখে রেখেছি।

  এখানে ক্লিক করে 

আপনারা এ বিষয়েও জানতে পারেন।

এছাড়া আমার অছিয়ত নামায় সুস্পষ্ট ভাবে লিখে রেখেছি, দিক-নির্দেশনা দিয়ে রেখেছি, এ টাকা সমূহ কিভাবে দিতে হবে! 

এখানে ক্লিক করে 

আমার অছিয়তনামাটি আপনারা পড়তে পারেন।

এখানে মানুষের টাকা বা অর্থ মেরে খাওয়ার কারো কোন সুযোগ আমি রাখিনি। বা আমার নিজেরও কোন অসৎ উদ্দেশ্য নেই যে, আমি মানুষের টাকা বা অর্থ মেরে খাই।

আপনারা এভাবে আমার ব্লগ সৃজন করা ও সাজানো দেখেই বিষয়টা বুঝতে পারেন। 

আমি সকলের দোয়া চাই। আমার জন্য সর্বশক্তিমান আল্লাহু তা'য়ালার নিকট সবাই একটু দোয়া করবেন।


অদ্য ১৮/১১/২০২৫ ইং অনুযায়ী এ মূহুর্তে আর কারো নিকট বা কোন প্রতিষ্ঠানের নিকট আমার আর কোন রূপ দেনা পাওনা নাই।

ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।








ফপনঃছ পঁঅঁড &পপ

Post a Comment

0 Comments